Main Menu

নাসিরনগরে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ

[Web-Dorado_Zoom]

মোঃ আব্দুল হান্নান- নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক, সময়ের সাহসী কলম যোদ্ধা, নির্ভিক সাংবাদিক, সাবেক সফল জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমানের নি:শর্ত মুক্তি ও আমার দেশের প্রেস খুলে দেওয়ার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাসিরনগর উপজেলা বিজেপি ও সাংবাদিক সমিতির উদ্যোগে বুধবার বেলা ১১ ঘটিকায় স্থানীয় কলেজ মোড়ে সরাইল নাসিরনগর মহা সড়কে এ কর্মসূচী পালিত হয়। সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার নাসিরনগর উপজেলা প্রতিনিধি মোঃ আব্দুল হান্নানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, জেলা বিজেপির আহবায়ক, নাসিরনগর উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আহসানুল হক মাষ্টার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নাসিরনগর প্রেস কাবের সভাপতি ও দৈনিক মানব জমিন প্রতিনিধি মোঃ আজিজুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাক প্রতিনিধি মোঃ আক্তার হোসেন ভূইয়া, বাংলা ভিশন স্টাফ মোঃ মোবারক হোসেন, সাংবাদিক সমিতির নেতা ও সমকাল প্রতিনিধি আলী আজম, সাংবাদিক নেতা শামছুল আরিফিন, উপজেলা ইসলামী ঐক্য জোটের সভাপতি মাওলানা মহিউদ্দিন সহ আরো অনেকেই। বক্তরা অনতি বিলম্বে দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও আমার দেশ পত্রিকার প্রেস খুলে দিতে সরকারের প্রতি উদাত্ব আহবান জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares