Main Menu

সরাইলে সাত মামলার পলাতক আসামী গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি: সরাইলে সাত মামলার গ্রেপ্তারী পরোয়ানার পলাতক আসামী আজিজুল্লাহ (৪২) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সরাইল থানার এ এস আই কবিরুলের নেতৃত্বে এক দল পুলিশ তাকে গ্রামের উত্তর পাশের ফসলি মাঠ থেকে গ্রেপ্তার করে। পুলিশ জানায়, শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামের মৃত আলী উল্লাহ ঠাকুরের পুত্র আজিজুল্লাহ ঠাকুর। তার বিরুদ্ধে সরাইল থানায় ও কোর্টে অগ্নিসংযোগ, লুটপাট, বাড়িঘর ভাংচুর, মারধোর সহ সাতটি মামলা রয়েছে। অধিকাংশ মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা সহ মালক্রোকের নির্দেশ দিয়েছে। পুলিশি গ্রেপ্তার এড়িয়ে সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares