Main Menu

কার্গো মালিকদের ধর্মঘট অব্যাহত, আশুগঞ্জে আটকা ২শতাধিক মালবাহী কার্গোজাহাজ

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ভাড়া বৃদ্ধি, নৌ-পথে ড্রেজিং, মেরিন কোর্টে হয়রানি প্রতিকারসহ ৯দফা দাবিতে বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওর্নাস এসোসিয়েশনের ডাকা অর্নিদিষ্টকালের ধমঘর্ট অব্যাহত আছে। শুক্রবার ছিল ধর্মঘটের অষ্টম দিন।
ধর্মঘটের কারনে সার, সিমেন্ট, পাথর, কয়লা,বালিসহ প্রায় ২লক্ষাধিক মেট্রিকটন মালামাল নিয়ে বন্দরে গত ৭দিন ধরে আটকা পড়ে আছে ২শতাধিক মালবাহী কার্গোজাহাজ। তবে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
নৌ-বন্দর সূত্রে জানা গেছে, গত শুক্রবার থেকে কার্গো মালিকদের ধর্মঘটের কারনে আশুগঞ্জ নদীবন্দর থেকে ছেড়ে যায়নি কার্গোজাহাজ ও কোন প্রকার মালবাহী নৌযান। আটকা পড়া মালবাহী জাহাজের পণ্য খালাশ করতে না পারায় পণ্য সরবরাহকারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্ধ হয়ে গেছে নদীবন্দরের সকল প্রকার কার্যক্রম। বেকার হয়ে পড়েছে বন্দরের কয়েক হাজার শ্রমিক।
এ ব্যাপারে বাংলাদেশ কার্গো ভ্যাসেল ওর্নাস এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসাইন হামদু বলেন, ভাড়া বৃদ্ধি,নৌ-পথে ড্রেজিং,মেরিন কোর্টে হয়রানির প্রতিকারসহ ৯ দফা দাবি মেনে না নেয়ার আগ পর্যন্ত লাগাতার এ কর্মসূচী চলবে। আর দাবি মানা না হলে এই শিল্পকে লে অফ ঘোষনা করবো।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares