Main Menu

নাসিরনগরে হেফাজতে ইসলাম ও সুন্নী জামাতের সংঘর্ষে আহত ১০

[Web-Dorado_Zoom]
নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার হেফাজতে ইসলাম ও সুন্নী জামাতের মাঝে সংঘর্ষে প্রায় ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ১০ ঘটিকায় হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামে। খবরে জানা গেছে হেফাজতে ইসলামের লোকজন ধনকুড়া গ্রামে মাহফিল পরিচালনা করছিল। ওই সময়ে গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের পীর সিরাজুল ইসলাম কণা মিয়া তার সংগীয় ভক্তবৃন্দ নিয়ে বিকট সুরে মিছিল করতে করতে ওই রাস্তা দিয়ে যেতে চাইলে তাদের মিছিলের আওয়াজে মাহফিলের ব্যাঘাত ঘটে। ওই সময়ে মাহফিলকারীরা তাদের বাধা দেয়। এই নিয়ে দু পরে মাঝে বাকবিতন্ডের সৃষ্টি হলে দুই পরে হাতাহাতিতে কম পে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তারা পাশ্ববর্তী মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকার কারণে তাদের নাম জানা সম্ভব হয়নি। পীর সিরাজুল ইসলাম কণা মিয়ার বিরুদ্ধে এ ধরণের আরো বহুবিতর্কের ঘটনা রয়েছে বলেও প্রত্যদর্শী সূত্রে জানা গেছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares