Main Menu

শহরে পাগলা কুকুরের কামড়ে নারী,পুরুষ ও শিশুসহ আহত ১৫

[Web-Dorado_Zoom]


প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিরাসার, মধ্যপাড়া, পৈরতলা ও দায়রাপুর এলাকায় বুধবার বিকেলে লাল রঙ্গের একটি পাগলা কুকুরের কামড়ে কমপক্ষে ১৫জন গুরুত্বর আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল ৫টার দিকে কুকুরটি পৌরসভার বিরাসার এলাকা থেকে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশ দিয়ে দ্রুত গতিতে দৌড়াতে থাকে এসময় পথে বিভিন্ন বয়সের নারী,পুরুষ, শিশুসহ ১২ জনকে আহত করে। আহতরা  জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।এ ঘটনায় পুরো শহর জুড়ে আতঙ্ক বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কুকুরটিকে আটক করা সম্ভব হয়নি।
জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎক জানিয়েছেন,  কুকুরে কামড়ানো রোগীদের প্রাথমিক সেলাই,ব্যান্ডেজ করে বাড়ি পাঠিয়ে দেয়া হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার তাদের কুকুর কামড়ানো প্রতিষেধক দেয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares