Main Menu

সরাইলে প্রথম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দরিদ্র পরিবারের প্রথম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে শাব্বির মিয়া (১৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে সদর ইউনিয়নের বড্ডা পাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষিতা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন চিকিৎসার পর গত মঙ্গলবার সন্ধায় সর্দাররা তাকে বাড়ি নিয়ে যান। পুলিশ ও ছাত্রীর পরিবারের লোকজন জানায়, গত শনিবার সন্ধায় বড্ডা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বাড়ির উঠানে এক সহপাঠির সাথে শিশুটি খেলছিল। এ সময় প্রতিবেশী মালু মিয়ার পুত্র শাব্বির শিশুটিকে পেছন থেকে জাবরে ধরে নিয়ে যায়। বিদ্যালয়ের দুটি ভবনের মাঝখানে নিয়ে শিশুটিকে বিবস্র করে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে। শিশুটির আর্তচিৎকারে তার স্বজনরা দৌড়ে আসেন। ততক্ষনে বখাটে শাব্বির দ্রুত পালিয়ে যায়। তারা শিশুটিকে উদ্ধার করে সরাইল হাসপাতালে ভর্তি করেন।  ওদিকে শিশুর পরিবারকে মামলা করা থেকে বিরত রেখেছেন এলাকার কিছু প্রভাবশালী সর্দার। তারা বিচারের নামে সময় ক্ষেপন করছেন এমন অভিযোগ ধর্ষিতার পরিবারের। শিশুর মা জানান, অনেক দিন পূর্বে একবার শাব্বির আমার মেয়ের হাফপ্যান্ট খুলে ফেলেছিল। এটা তার দ্বিতীয় বারের অপকর্ম। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নোমান মিয়া বলেন, শিশুটি তিন দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধিন আছে। তাকে ধর্ষনের চেষ্টা করেছিল। এ সময় শিশুটি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে এবং ভয়ে আতঙ্ক গ্রস্থ হয়ে পড়েছে। আমরা প্রয়োজনে গাইনি ডাক্তার দিয়ে আবার পরীক্ষা করব। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার চক্রবর্তী বলেন, বখাটে যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares