Main Menu

সরাইলে শিশু ধর্ষিত সালিশের নামে কাল ক্ষেপন

[Web-Dorado_Zoom]
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ
সরাইলে দরিদ্র পরিবারের ছয় বছরের এক কন্যা শিশু ধর্ষনের শিকার হয়েছে। ধর্ষিতা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিন দিন ধরে যন্ত্রনায় ছটফট করছে। আর অভিযুক্ত ধর্ষক শাব্বির (১৯) প্রকাশ্যে বুক ফুলিয়ে ঘুরছে। স্থানীয় প্রভাবশালী কিছু সর্দার সালিশের নামে কাল ক্ষেপন করছেন। আপোষ নিস্পত্তির কথা বলে মামলা করতে দিচ্ছেন না ধর্ষিতার পরিবারকে। উপজেলার সদর ইউনিয়নের বড্ডা পাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুর পরিবারের লোকজন জানায়, গত শনিবার সন্ধায় বড্ডা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন বাড়ির উঠানে এক সহপাটির সাথে শিশুটি খেলছিল। এ সময় প্রতিবেশী মালু মিয়ার পুত্র শাব্বির শিশুটিকে পেছন থেকে জাবরে ধরে নিয়ে যায়। বিদ্যালয়ের দুটি ভবনের মাঝখানে নিয়ে শিশুটিকে বিবস্র করে জোর পূর্বক ধর্ষন করে। এতে শিশুটির স্পর্শ কাতর স্থানে রক্তক্ষরন হয়। শিশুটির আর্তচিৎকারে তার স্বজনরা দৌড়ে আসেন। বখাটে শাব্বির দ্রুত পালিয়ে যায়। তারা শিশুটিকে উদ্ধার করে সরাইল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে হাসপাতালে যন্ত্রনায় ছটফট করছে। ওদিকে শিশুর পরিবারকে মামলা করা থেকে বিরত রেখেছেন এলাকার কিছু প্রভাবশালী সর্দার। তারা বিচারের নামে সময় ক্ষেপন করছেন এমন অভিযোগ ধর্ষিতার পরিবারের। সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নোমান মিয়া বলেন, শিশুটি তিন দিন যাবৎ হাসপাতালে চিকিৎসাধিন আছে। তাকে ধর্ষনের চেষ্টা করেছিল। এ সময় শিশুটি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে এবং ভয়ে আতঙ্ক গ্রস্থ হয়ে পড়েছে। আমরা প্রয়োজনে গাইনি ডাক্তার দিয়ে আবার পরীক্ষা করব।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares