Main Menu

মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

[Web-Dorado_Zoom]


প্রতিবেদক : দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন।  বৃহস্পতিবার দুপুরে স্থানীয় রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রদান সড়ক
প্রদক্ষিণ করে জেলা প্রেস কাবের সামনে সমাবেশে মিলিত হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সহ-সভাপতি জিল্লুর রহমান, জেলা যুবদলের আহবায়ক মনির হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি শামীম মোল্লা, সাধারন সম্পাদক ইয়াছিন মাহমুদ প্রমুখ।
সমাবেশে বক্তারা মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান, অন্যথায় সারাদেশে তীব্র আন্দোলন এর মাধ্যমে সরকারের পতন ঘটানোর হুশিয়ারী দেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares