Main Menu

সরাইলে অপহৃতা কলেজ ছাত্রী চট্রগ্রাম থেকে উদ্ধার

[Web-Dorado_Zoom]



প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের কলেজপাড়া এলাকা থেকে অপহৃতা এক কলেজ ছাত্রীকে চট্রগ্রাম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে উদ্ধার করেছে সরাইল থানার পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ জামাল ফরাজী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও গ্রামবাসী সুত্র জানায়, সরাইল উপজেলা সদরের বাসিন্দা ও স্থানীয় ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রীকে গত ৩১ মার্চ কলেজ এলাকা থেকে কালীকচ্ছ গ্রামের জামাল ফরাজী অপহরণ করে নিয়ে যায় এবং শারিরিকভাবে নির্যাতন করে। ওই ঘটনায় ৪ মার্চ কলেজ ছাত্রীর পিতা (মানু মিয়া) বাদী হয়ে জামাল তাঁর ছোট ভাই কামাল ফরাজী ও পিতা শাহজাহান আলীর বিরুদ্ধে সরাইল থানায় অপহরণ মামলা দায়ের করেন।
সরাইল থানার উপ পরিদর্শক শওকত হোসেন গত বুধবার দুপুরে চট্রগ্রাম রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে। এসময় জামালকে ও গ্রেপ্তার করে পুলিশ।
সরাইল থানার ওসি বলেন জামালকে বৃহস্পতিবার সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares