Main Menu

পুলিশ পরিচয় দিয়ে,নাসিরনগরে গৃহবধূকে গণধর্ষণ

[Web-Dorado_Zoom]

শামীম উন বাছির ঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশ পরিচয় দিয়ে এক গৃহবধূকে পালাক্রমে গনধর্ষণ করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার ভলাকূট ইউনিয়নের খাগালিয়া গ্রামে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে নির্যাতিতা গৃহবধূ বাদি হয়ে ৫ ধর্ষকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামীরা হলেন খাগালিয়া গ্রামের সোনা মিয়ার ছেলে তাদির মিয়া-(১৯), একই এলাকার সৈয়দ আলীর ছেলে আরাফাত মিয়া-(৪৫), দেওয়ার আলীর ছেলে মহরম আলী-(৪২), মৃত চান্দু মিয়ার ছেলে রাসু মিয়া-(৪০) ও মঙ্গল মিয়ার ছেলে আবু সালেক মিয়া-(৩৫)।
পুলিশ গতকাল বুধবার দুপুরে ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করেছে।
মামলায় গৃহবধূ অভিযোগ করেন, আয়-রোজগারের জন্য তার স্বামীকে প্রায়ই গ্রামের বাইরে থাকতে হয়। ঘটনার রাতেও তার স্বামী সিলেটে ছিলেন।
এই সুযোগে আসামীরা গত সোমবার গভীর রাত আনুমানিক ২টার দিকে নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে গৃহবধূকে দরজা খুলতে বলেন। গৃহবধূ দরজা খোলার সাথে সাথেই দুর্বৃত্তরা তাকে মুখ বেঁধে জোরপূর্বক স্থানীয় বাজারের পাশে নদীর পাড়ে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এদিকে গৃহবধূর দু’সন্তার ঘুম থেকে উঠে মাকে দেখতে না পেয়ে কান্নাকাটি শুরু করলে আশেপাশের লোকজন এসে অনেক খোঁজাখুজি করে নদীর পাড় থেকে গৃহবধূকে উদ্ধার করে।
এদিকে এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল কাদেরের সাথে যোগাযোগ করলে তিনি মামলা দায়েরের কথা স্বীকার করে বলেন, আমরা ভিকটিমকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি। আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares