Main Menu

প্রথমদিনে বিএনপির হরতাল আধা বেলা পালিত

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক : বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা মঙ্গলবারের হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ন ভাবে আধাবেলা পালিত হয়েছে। সকাল ১১টা পর্যন্ত শহরে প্রধান সড়কে যানচলাচল বন্ধ থাকে, বন্ধ থাকে দোকানপাট। রেল চলাচল স্বাভাবিক থাকলেও দূর পাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। অফিস আদালতে ধীর গতিতে কাজ কর্ম চলেছে। জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারন সম্পাদক জহিরুল হক খোকন, সহ-সভাপতি জিল্লুর রহমান, এড. শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান মঞ্জু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, বিএনপি নেতা এবিএম মমিনুল হক, যুবদল যুগ্ম আহবায়ক আলী আজম এর নেতৃত্বে  ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে মিছিল হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares