Main Menu

৬ এপ্রিলের লংমার্চ সফল করতে, হেফাজতের ব্যাপক গণসংযোগ

[Web-Dorado_Zoom]


ইসলামী বিদ্বেষী নাস্তিক ব্লগার কর্তৃক বিভিন্ন ব্লগে আল্লাহ, রাসুল, নামাজসহ ইসলামের বিভিন্ন বিষয়ে অমাননাকর কটুক্তিকারীদের ফাঁসির দাবীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর আল্লামা শাহ আহাম্মদ শফীর আহবানে আগামী ৬ এপ্রিল সারাদেশ থেকে ঢাকা অভিমুখী লং মার্চ সর্বাতœক ভাবে সফল করার লক্ষ্যে গতকাল রবিবার হেফাজতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ দিনব্যাপী জেলা সদর, সরাইল আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলায় ব্যাপক গণসংযোগ ও ঝটিকা সফর করেন। নেতৃবৃন্দ ৬ই এপ্রিল ঢাকা অভিমুখী লং মার্চ সফল করতে ব্রাহ্মণবাড়িয়া জেলার সর্বস্তরের ইসলাম প্রিয় ও নবী প্রেমিক তৌহিদী জনতার প্রতি উদাত্ত আহবান জানান। ঝটিকা সফরকালে হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রধান উপদেষ্টা আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী, সহ সভাপতি আল্লামা সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা মুফতী মোবারক উল্লাহ, হাফেজ মাওঃ জুবায়ের  আহমেদ আনসারী, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওঃ মোহাম্মদ ইদ্রিস, মুফতী বোরহান উদ্দিন কাশেমী, মাওঃ মেরাজুল হক কাশেমী, মাওঃ জহিরুল ইসলাম, মাওঃ মোহাম্মদ আলী, মাওঃ আব্দুল্লাহ খান, মাওঃ বোরহান উদ্দিন আল মতিন, মুফতী মোঃ এনামুল হাসান, মাওঃ ইউসুফ, মাওঃ হাবিবুর রহমান, মাওঃ ফয়েজ আহমেদ, মাওঃ কাউসার আহমেদ, মাওঃ শিহাব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares