Main Menu

বাঞ্ছারামপুরে ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানায় ওপেন হাউজ ডে ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে বাঞ্ছারামপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব  করেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম।
তাছাড়াও বক্তব্য রাখেন বাঞ্ছারামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, বাঞ্ছারামপুর উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি মোঃ দুধ মিয়া মাষ্টার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, আব্দুল গনি তালুকদার, আব্দুল আজিজ, মুশফিকুল মান্নান বায়ূ, তোফাজ্জল হোসেন, মিন্টু রঞ্জন সাহা, সফিকুল ইসলাম স্বপন, আমিনুল ইসলাম তুষার, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি আহমেদ সুবীর, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সজল প্রমুখ। তাছাড়াও এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার, শিক-শিকিা, ব্যাবসায়ী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares