Main Menu

কসবায় যুবলীগ নেতার উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় যুবলীগ নেতা ও সাবেক পৌর কমিশনারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ হয়েছে। রোববার দুপরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও সাবেক পৌর কমিশনার মো. দুলাল মিয়ার উপর হামলাকারীদের গ্রেফতারের দাবীতে বের হওয়া বিােভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণশেষে স্বাধীনতা চত্বরে সমাবেশ করে।
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু জাহেরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা যুবলীগের সভাপতি এম.জি.হাক্কানী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল,কসবা পশ্চিম ইউপি যুবলীগের সভাপতি মো.মনির, আব্দুল্লাহ প্রমুখ। বক্তরা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের দাবী জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares