Main Menu

নবীনগরে পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পানিতে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬.০৩.১৩) বিকেলে উপজেলার নাটঘর গ্রামের বড় বাড়িতে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
এলাকাবাসি জানায়, ওই গ্রামের উত্তর পাড়ার বড় বাড়ির বাসিন্দা স্থানীয় নাটঘর ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমানের ছোট ভাই ইদ্রিস মিয়ার মেয়ে সাঈমা (২) ও একই বাড়ির রিপন মিয়ার মেয়ে সাঈবা (৩) ওইদিন (মঙ্গলবার) বিকেলে বাড়ির পাশে খেলছিল। কিন্তু সন্ধ্যা হয়ে আসার পরও ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। পরে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে দুই শিশুর লাশ ভেসে উঠতে দেখে এলাকাবাসি।
নবীনগর উপজেলার পূর্বাঞ্চলের শিবপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত সহকারি উপ পরিদর্শক (এএসআই) মো. মোর্শেদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,‘বিষয়টি আমাদেরকে জানানো হয়নি। তবে আমরা পরদিন (আজ) ঘটনার সত্যতা জানতে পেরেছি।’





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares