Main Menu

নবীনগর রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে প্রয়াত রাষ্ট্রপতি স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]
নবীনগর প্রতিনিধি :
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান রাজনীতিবিদ সদ্য প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান স্মরণে  রোববার (২৪.০৩.১৩) সন্ধ্যায় নবীনগর রিপোর্টার্স ইউনিটির (ঘজট) উদ্যোগে ক্লাব কার্যালয়ে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক আজহার হোসেন জামালের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশিষ্ট মৃুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়াউল হক সরকার। এতে বক্তব্য রাখেন নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু মোছা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. মমিনুল হক ও আজহারুল ইসলাম লালু, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুল আলম লিটন, নবীনগর ইচ্ছাময়ী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য মো. দুলাল মিয়া, অ্যামেরিকা প্রবাসি বিশিষ্ট নাট্যাভিনেতা শেখ শফিকুল ইসলাম, এডভোকেট এনামুল হক চৌধুরী, প্রভাষক দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম চৌধুরী প্রমুখ।  শোকসভা পরিচালনা পরিচালনা করেন প্রথম আলো প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপু।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত রাষ্ট্রপতি স্ম্রণে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মো. হাবিবুর রহমান।  






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares