Main Menu

কসবায় বিনামূল্যে ২০টি সেলাই মেশিন বিতরণ

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : শনিবার (২৩ মার্চ) ঢাকাস্থ কসবা উপজেলা সমিতি কসবায় ২০ জন দরিদ্র মহিলাকে ২০টি সেলাই মেশিন অনুদান দিয়েছেন। এ উপলক্ষে কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সমিতির সহসভাপতি আবদুর রহমান মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমিতির সাধারণ সম্পাদক কবির আহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন; সমিতির উপদেষ্টা দানিছুর রহমান মৃধা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; হুমায়ুন কবির, কাউছার বকুল, আয়েশা খাতুন, মাসুকুর রহমান, কবিরুল আজাদ, এডভোকেট মোস্তাক সরকার, এডভোকেট বিল্লাল হোসেন, মো: জয়নাল আবেদীন ও সাংবাদিক লোকমান হোসেন পলা।
অনুষ্ঠান শেষে সমিতির উদ্যোগে মাসব্যাপি কম্পিউটার, মোবাইল ও সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। তিনটি বিষয়ে মোট ৭০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares