Main Menu

নাস্তিক ব্লগারদের ফাঁসীর দাবীতে রোজা পালন র্কমসুচি

[Web-Dorado_Zoom]


দেশের আলেম সমাজের শীর্ষ মুরুব্বী আল্লামা শাহ আহমদ শফি দা.বা.এর আহবানে হেফাজতে ইসলাম বাংলাদেশ র্কতৃক ঘোষিত কেন্দ্রীয় র্কমসুচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়ীয়ায় নাস্তিক ব্লগারদের ফাঁসীর দাবিতে রোজা পালন র্কমসূচি, শানে রিসালাতের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

শুক্রবার বাদ জুমা জামিয়া সিরাজিয়া দারুল উলুম ভাদুঘরের ছাত্রবৃন্দের উদ্যোগে মাদ্রাসা মিলনায়তনে শানে রিসালাতের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পীরে কামেল শায়খুল হাদিস আল্লামা মুনিরুজ্জামান সিরাজী দা.বা.। সভায় বক্তারা চিহ্নিত নাস্তিক ব্লগারদের অবিলম্বে ফাঁসী দেয়ার তীব্র দাবী জানিয়ে বলেন সরকার যে আগুন নিয়ে ছিনিমিনি খেলছে তার পরিণাম হবে ভয়াবহ এবং ইতিহাসের আস্তাকুড়ে এমনভাবে নিপ্তি হবে যা সরকার কল্পনাও করতে পারবে না , তারা বলেন কাকে খুশি করার জন্য সরকার নাস্তিক ব্লগারদের বাচাতে মরিয়া হয়ে উঠেছে ও তাদের বিচারের আওতায় আনছেনা তা দেশবাসী অবিলম্বে জানতে চায়, বক্তারা বলেন হেফাজতে ইসলাম’র ঈমান বাচাঁনোর এই র্কমসুচি আদৌ যুদ্ধাপরাধীদের বাচাঁনো কিংবা বিরোধীদলের পরে কোন র্কমসূচী নয়, তারা আগামী ৬ই এপ্রিল ঢাকা অভিমুখে লংর্মাচ সফল করার আহবান জানান। বশির আহমদ বিন রাজ্জাকের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মাওঃ আনিছুর রহমান,মুফতি আখতারুজ্জামান আশরাফী,মাওঃ শিব্বির আহমদ, মাওঃ হাবিবুর রহমান,হাফেজ এমদাদুল্লাহ, নিজামূল ইসলাম, শাহ মোহাম্মদুল্লাহ বিন নুর,সিরাজুম মনির,সালাহউদ্দিন, ফুরকানুদ্দিন, মুহিউদ্দিন, উসমান গণী,মুখতার হুসাইন, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, জসিম উদ্দিন, জুনাইদ,আব্দুর রহমান, জসিম উদ্দিন, হুজায়ফা প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares