Main Menu

হরতাল পালন করায় জেলাবাসীকে অভিনন্দন

[Web-Dorado_Zoom]


বিএনপির পল্টনস্থ কেন্দ্রীয় অফিসে তল্লাসী জেলা বিএনপি ১৮ দলীয় শীর্ষ নেতাদের গ্রেফতার এর প্রতিবাদে টানা ৩৬ ঘন্টা হরতাল সর্বাতœক স্বতঃস্ফুর্ত ও সফল ভাবে পালন করায় দলের নেতাকর্মী, সমর্থক ও জেলাবাসীকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এডঃ হারুন আল রশিদ ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন। টানা ৩৬ ঘন্টা হরতাল শান্তির্পুন ভাবে পালনকালে দলের নেতাকর্মীদের মনোবল নষ্ট করার জন্য পুলিশ বিভিন্ন স্থানে বাসায় তল্লাসীর নামে তান্ডব চালানো হয় এবং যুবদল সদর থানা যুগ্ম আহবায়ক সাচ্চু ও সমুন কে গ্রেফতার করা হয়। এছাড়াও সুলতান পুরে দলের ৩জন কর্মীকে আক্রমন করে মারাত্বক ভাবে আহত করে। পরবর্তীতে মুমুর্ষ অবস্থায় ২জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়। এরই প্রতিবাদে হরতাল পালন শেষে জেলা বিএনপি তার অংগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এক জরুরী সভায় মিলিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত যৌথ সভায বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলসহ বিএনপি ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি   






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares