Main Menu

নবীনগরে বিখ্যাত ছবি রঙ্গীন রূব্বান মঞ্চস্থ

[Web-Dorado_Zoom]

প্রতিনিধিঃ হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী যাত্রাপালাকে পুনুরুজ্জীবিত করতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার আলীয়াবাদ ও জল্লা নাট্য যুবসংগঠনের উদ্যোগে সোমবার (১৮/৩) রাতে জল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিখ্যাত ছবি রঙ্গীন রূব্বান মঞ্চস্থ হয়েছে। উপজেলা পৌর যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইদন খান, আবদুর রহমান, আশরাফুল ইসলাম রিপন, বাবুল, এনামুল হক সরকার প্রমুখ। অভিনয়ে ছিলেন, মাহাবুর রহিম, রোকন উদ্দীন, একাবর বাদশা, ইনু মিয়া, ইমান, আবু তাহের, সবুজ, দেলু, ফরহাদ ও মোজাম্মেল। ছবিটি উপভোগ করতে উপজেলা প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো মানুষ ভীড় জমায়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares