Main Menu

আখাউড়ায় স্বতঃস্ফুর্তভাবে হরতাল পালিত

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি : আখাউড়ায় স্বতঃস্ফুর্তভাবে হরতাল পালিত হয়েছে। সকালে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি হরতাল মিছিল বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপির নেতাকর্মীরা সড়ক বাজার এলাকায় পথসভা করে। উপজেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবুল মুনসুর মিশন, যুগ্ন-সম্পাদক বাহার মিয়া, জয়নাল আবেদীন আব্দু, পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন লিটন, উপজেলা যুবদল সভাপতি নাহিদুল ইসলাম নাহিদ,সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ,পৌর যুবদল সাধারণ সম্পাদক জাবেদ আহম্মেদ, উপজেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মোবার্শ্বর প্রমুখ। এ দিকে উপজেলার ধরখার ইউনিয়ন বিএনপির কয়েক হাজার নেতাকর্মী  কুমিল্লা-সিলেট মহাসড়কের ধরখার বাসষ্ট্যান্ডে হরতাল মিছিল ও সমাবেশ করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares