ব্রাহ্মণবাড়িয়ায় বোমা হামলায় বিএনপির মিছিল পণ্ড
[Web-Dorado_Zoom]
| প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডে বিএনপি মিছিল লক্ষ করে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।
এ সময় পরপর ৬টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বোমাগুলি মিছিলকারীদের খানিকটা পেছনে বিস্ফোরিত হওয়া কেউ হতাহত হয়নি। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে টিএ রোডের পাপিয়া ইলেকট্রনিক এলাকায় এ ঘটনা ঘটে। বোমা বিস্ফোরণে পর বিএনপির মিছিলটি পণ্ড হয়ে যায়। জেলা যুবদলের আহ্বায়ক মনির হোসেন জানান, সোমবার বিকেলে জেলা পরিষদ মার্কেট চত্বর থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করার কথা ছিল। কিন্তু তারা পিএ রোডে গেলে মিছিল লক্ষ করে বেশ কয়েকটি হাতবোমা নিক্ষেপ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব জানান, বোমা বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে। |
« সরাইলে বিদ্যুৎ স্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু (Previous News)
(Next News) নবীনগরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ »



















