Main Menu

সরাইলে বিদ্যুৎ স্পৃষ্টে ভ্যান চালকের মৃত্যু

[Web-Dorado_Zoom]

সুমন নূর : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যান চালক মারা গেছে। ঘটনাটি ঘটেছে গত রবিবার সন্ধ্যায় উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। মৃতের নাম লিটন খাঁ- (২৫)। সে ওই গ্রামের আকতার খাঁর পুত্র।
এলাকাবাসী ও মৃতের পরিবারের লোকজন জানান, রবিবার বিকেলে লিটনের বাড়ির উঠানের একটি বৈদ্যুতিক তার ছিড়ে মাটিতে পড়ে যায়। সন্ধ্যায় লিটন ছিড়ে যাওয়া বৈদ্যুতিক তার উপরে তোলার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এলাকাবাসী ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares