Main Menu

শিমরাইলকান্দিতে ৩০ বোতল ফেন্সিডিল ও নগদ টাকাসহ গ্রেফতার এক

[Web-Dorado_Zoom]

সুমন নূর : পৌর এলাকার শিমরাইলকান্দি খাদ্যগুদাম থেকে ৩০ বোতল ফেন্সিডল ও মাদক বিক্রির  নগদ বিশ হাজার টাকাসহ মো. জহিরুল(২৮) কে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা । জহিরুল শিমরাইলকান্দির আব্দুর রহমানের ছেলে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে  জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক কাজী মো: কামরুল হাসান বুধবার সন্ধ্যায় খাদ্যগুদাম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মোঃ দিদারুল আলম ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডট কমকে জানান, জহিরুলের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares