একুশে বইমেলায় “সংবাদপত্রে ভাষা আন্দোলন” শীর্ষক আলোচনা সভা
[Web-Dorado_Zoom]
| মনিরুজ্জামান পলাশ : সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলে একুশে বই মেলায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা মঞ্চে “সংবাদপত্রে ভাষা আন্দোলন” শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মূখ্য আলোচক ছিলেন সুজন সভাপতি প্রফেসর মোঃ মুখলেছুর রহমান খান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন প্রেসকাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, দৈনিক সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম ও প্রেসকাবের সাধারণ সম্পাদক রিয়াজউদ্দিন জামি। আলোচনা সভা শেষে আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আবরন সাহিত্য কেন্দ্র। |
« মাদক চোরাচালান প্রতিরোধ সন্ত্রাস নির্মূলে সবাইকে এগিয়ে আসতে হবে..নুর মোহাম্মদ মজুমদার (Previous News)
(Next News) মহিউদ্দিন নগরে সড়ক দুর্ঘটনায় ঠিকাদার নিহত »



















