Main Menu

২১ ফেব্রুয়ারী উপলক্ষ্যে নবীনগর প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

[Web-Dorado_Zoom]
প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারী উপলক্ষ্যে  সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম নাজিম উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জিয়াউল হক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলীনা মাহাবুব, এসিল্যান্ড সন্দ্বীপ কুমার সিংহ, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম শাহন, ওসি (তদন্ত) এ.কে.এম পেয়ার আহম্মেদ, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান খান, নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ কান্তি কুমার ভ্ট্টাচার্য, প্রেসকাব সভাপতি মাহাবুব আলম লিটন, সেক্রেটারী আসাদুজ্জামান কল্লোল, সাংবাদিক সঞ্জয় সাহা, রেজাউল করিম বাবুল, শিক্ষক ফৌজিয়া নাজমা, রেজাউল করিম সবুজ প্রমুখ। সভায় প্রভাত ফেরী, পুষ্পস্তবক অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, আলোচনা সভা সহ সথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares