Main Menu

আখাউড়ায় হেরোইনসহ গ্রেপ্তার ১

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি  : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০ পুড়িয়া হেরোইনসহ মো.গাজী নামে এক ডাব বিক্রেতাকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।  বুধবার সকালে রেলওয়ে জংশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত গাজী(৩৮) জেলার নবীনগরের দূর্গাপুর গ্রামের বাসীন্ধা। তবে বর্তমানে তিনি আখাউড়া পৌর শহরের মসজিদ পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।
আখাউড়া রেলওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ জানান,জংশনে ডাব বিক্রির অন্তরালে সে দীর্ঘদিন ধরে হেরোইন বিক্রি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে সকালে ২০ পুড়িয়া হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares