Main Menu

নবীনগরে ‘সামসুল হক চৌধুরী ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি, জিনদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ফতেপুর কেজি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও শ্রীকাইল ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সদস্যসহ বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, মালাই গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো. সামসুল হক চৌধুরীর স্মৃতি রক্ষার্থে সম্প্রতি ‘সামসুল হক চৌধূরী ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করা হয়।
প্রয়াত সামসুল হক চৌধুরীর সুযোগ্য পুত্র এডভোকেট এনামুল হক চৌধুরীকে সভাপতি, খোরশেদ আলম চৌধুরীকে সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেন মোল্লাকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মনিরুল হক চৌধুরী, ইয়ার হোসেন, গোলাম সারোয়ার, মোসলেম উদ্দিন রতন, মাহফুজুর রহমান চৌধুরী, আবদুল্লাহ আল মামুন, মাইনুদ্দিন ঝন্টু প্রমুখ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares