ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র শিবিরের বিক্ষোভ মিছিল
[Web-Dorado_Zoom]
| বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আজ বৃহস্পতিবার দেশব্যাপী ছাত্রলীগের সন্ত্রাসী অপতৎপরতা , শিক্ষকদের উপর হামলা ,শিক্ষাঙ্গনে ত্রাস সহ ছাত্রলীগের বিভিন্ন অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে । স্থানীয় কুমারশীল মোড় থেকে সকালে ছাত্র শিবিরের একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কে, দাস মোড়ে গিয়ে শেষ হয়। পরে কে.দাস মোড়ে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ছাত্র শিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারী আমীর হোসেন। জেলা সেক্রেটারী তার বক্তব্যে বলেন সরকারের মদদেই ছাত্রলীগ দেশব্যাপী অনৈতিক বর্বরতা চালাচ্ছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষক, শিক্ষার্থীদের উপর হামলা নির্যাতন করছে। এ সবের জন্য তিনি সরকারকে দায়ী করেন। তিনি বলেন সরকার পুলিশ দিয়ে বিরোধী দলের ছাত্রদের উপর নির্যাতন করছে। অন্যদিকে ছাত্রলীগের অপতৎপরতার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছে না। তিনি জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের অবিলম্বে মুক্তি দাবী করেন। |
« সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১ (Previous News)
(Next News) সরাইল কালীকচ্ছের চাঁনপুর রাস্তার বেহাল দশা »



















