Main Menu

সরাইলে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি: ঢাকা-সিলেটের মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বাড়িউড়া এলাকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক যাত্রী (৪০) নিহত ও ৮ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট আবু হানিফ জানান, সিলেট থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হয়। নিহত যাত্রীর নামপরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আহত যাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে তিনি জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares