Main Menu

কসবায় গৃহবধূকে শ্বাসরুদ্ধ করে হত্যা, বাড়ীর পাশের জমি থেকে লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকার গুরিয়ারূপ গ্রামে অজ্ঞাতনামা দুবৃত্তরা তাছলিমা আক্তার (৩৪) নামে এক গৃহবধূকে গলায় গামছা পেচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। মঙ্গলবার সকালে বাড়ির পাশে তার লাশ পাওয়া গেছে। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের স্বামী রোসন আলী সাংবাদিকদের জানান, গত সোমবার দিবাগত রাতে তাছলিমাকে নিয়ে টিভি দেখছিল। রাত ১১টায় তিনি ঘুমিয়ে পড়লে এক পর্যায়ে টিভির শব্দে তার ঘুম ভেঙ্গে যায়। পাশে স্ত্রীকে না দেখে বাড়ির লোকজনদের ডেকে খোঁজাখুঁজি করে। পরে সকালে তার লাশ বাড়ির পাশে হারুন মিয়ার জমিতে গলায় গামছা পেঁচানো অবস্থায় মৃত তাছলিমাকে খুঁজে পায়।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম তালুকদার জানান, সম্ভবত অনৈতিক কার্যকলাপের কারনে তাছলিমা খুন হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে ওসি জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares