Main Menu

রিভাইভ বাংলা ট্রাষ্ট এর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন

[Web-Dorado_Zoom]

 

রিভাইভ বাংলা ট্রাষ্ট এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়া নিজস্ব অফিস মিলনায়তনে জেলার বিভিন্ন গ্রামের শীতার্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন কর্মসূচী গ্রহন করা হয়েছে। কম্বল বিতরন কর্মসূচীতে সহায়তার হাত বাড়িয়েছেন লুমিনাস ডিভাইন প্রপারটিস প্রাইভেট লিমিটেড, এস.ই.এল চ্যারিটেবল ফাউন্ডেশন, নিরাপদ ডেভলপমেন্ট ফাউন্ডেশন।

রিভাইভ বাংলা ট্রাষ্ট এর চেয়ারম্যান শেখ সোহেল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ইবনুল সাঈদ রানা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জাকারিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লুমিনাস ডিভাইন প্রপারটিস প্রাইভেট লিমিটেড এর বিপনন নির্বাহী মোঃ রফিকুর রহমান রিমন। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন লুমিনাস ডিভাইন প্রপারটিস প্রাইভেট লিমিটেড এর বিপনন নির্বাহী খাইরুল আমিন রাকিব, আরিফুর রহমান নয়ন (বিপনন নির্বাহী),       মোঃ হাবিবুর রহমান (হিসাব শাখা), মোঃ শফিকুর রহমান রবিন (আই.টি), মোঃ শাহিন (পরিবহন সেক্টর) এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। অনুষ্ঠানে শতাধিক দরিদ্র মহিলা ও পুরুষের হাতে একটি করে শীতবস্ত্র কম্বল দেয়া হয়।(প্রেস বিজ্ঞপ্তি)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares