Main Menu

আবারো নাসিরনগরে গণডাকাতি

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর-ছাতিয়াইন সড়কে গণডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা কয়েকটি  সিএনজি, একটি মাইক্রোবাস ও প্রাইভেটকার আটক করে যাত্রীদের নগদ টাকা ও মোবাইল সেটসহ লাধিক টাকার মালামাল লুটে নিয়েছে।

গত বৃহষ্পতিবার রাতে আতুকুরা এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ সময় এক পীরজাদার মালামাল লুটে নিয়েও পরিচয় পেয়ে ফেরত দিয়েছে ডাকাতরা।

জানা যায়, রাত ৯টার দিকে ৮/১০ জনের একদল ডাকাত রাস্তায় ব্যারিকেড দিয়ে ২/৩ টি সিএনজি, ১টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার আটকিয়ে যাত্রীদের মারধর করে। তাদের কাছ থেকে নগদ টাকা,  মোবাইল সেটসহ অন্যান্য মালামাল নিয়ে ডাকাতরা পালিয়ে যায়। ডাকাতির কবলে পড়েন নাসিরনগর উপজেলার ফান্দাউক দরবার শরীফের পীরজাদা সৈয়দ মইনউদ্দিন আহমেদ। ডাকাতরা তার ও মুরিদানদের  কাছ থেকে নগদ টাকাসহ মোবাইল ফোন সেট  নিয়ে যায়। পরে তিনি ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মরহুম সৈয়দ মোঃ মাসুম সাহেবের ছেলে পরিচয় দিলে ডাকাতরা তাদের কাছ থেকে লুটে টাকাসহ অন্যান্য মালামাল ফেরত দেয়। গত সপ্তাহে নাসিরনগর সরাইল সড়কের পুটিয়া ব্রিজ এলাকায় এরকম গণডাকাতির ঘটনা ঘটে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares