Main Menu

আ’লীগ নেতার ছেলেকে কুপিয়েছে যুবলীগ নেতা, শহরে ককটেল বিস্ফোরন ও অস্ত্রের মহড়া

[Web-Dorado_Zoom]

প্রতিবেদক ॥ ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনার জের ধরে শহর আওয়ামীলীগ সভাপতির ছেলেকে কুপিয়েছে যুবলীগ নেতার নেতৃত্বে একদল যুবক। এ ঘটনায় শহরে ককটেল বিস্ফোরন ও অস্ত্রের মহড়া দিয়েছে সন্ত্রাসীরা।

শুক্রবার দুপুরে শহরের জেল রোডে সেন্ট্রাল ল্যাব হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ আবুল মোমেনকে রোগী দেখানোর সময় এলাকায় শহর আওয়ামীলীগ সভাপতি মুসলিম মিয়ার ছেলে সোহেল মাহমুদ লিমনের সাথে কাজীপাড়ার শহর যুবলীগ নেতা  জুম্মানের কথা কাটাকাটি হয়। এর পর শহরের জুম্মানের নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে গুরুতর আহত করে।পরে দুপুর দেড়টায় একদল সন্ত্রাসী বন্দুকসহ বিভিন্ন অস্ত্র নিয়ে মহড়া দেয় এবং বেশ কয়েকটি হাত বোমার বিষ্ফোরণ ঘটায়। এসময় জেল রোড এলাকার মসজিদের মুসল্লিসহ ব্যবসায়ীরা আতংকে দিকবেদিক ছোটাছুটি করতে থাকে। মুহুর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিষ্ফোরিত হাত বোমার বিভিন্ন অংশগুলো উদ্ধার করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, এ ঘটনার পর শহরের জেল রোড, হাসপাতাল রোড ও পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares