Main Menu

নবীনগরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা, প্রতিবাদে বাড়িঘরে আগুন

[Web-Dorado_Zoom]


প্রতিনিধি॥ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। গত বুধবার রাতে উপজেলা সদরের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে রাতেই ওই ছাত্রলীগ নেতার গ্রামের কয়েক’শ সমর্থক হামলাকারির বাড়ি ঘর জ্বালিয়ে দেয়। ভাংচুর করা হয় ৮/১০ টি বাড়ি ঘর। পুলিশ ও এলাকাবাসি সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনির (২৫) কে সদরের পশ্চিম পাড়ায় কুপিয়ে গুরুতর আহত করে শেখ বাড়ির ছোটন মিয়ার নেতৃত্বে সন্ত্রাসীরা। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লায় পাঠান। এ খবর ছড়িয়ে পড়লে রাতেই মনিরের বগডহর গ্রামের কয়েক’শ বিুব্দ লোক দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে মিছিল বের করে। এসময় বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে বিুব্দ লোকজন হামলাকারী ছোটনের উপজেলা সদরের বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ভাংচুরের শিকার হয় মুক্তিযোদ্ধা ও আওয়ামীলীগ নেতা শেখ নুরুল ইসলাম, শেখ কাউসার সহ আশে পাশের ৮/১০টি বাড়িঘর ও দোকান। এসময় ছবি তুলতে গেলে দৈনিক আমার দেশের নবীনগর প্রতিনিধি জালাল উদ্দিনের উপর হামলা করে বিুব্দ লোকজন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন জানান, হামলাকারি ছোটন এলাকার চিহিৃত সন্ত্রাসী। পূর্ব বিরোধকে কেন্দ্র করে তার উপর হামলার ঘটনা ঘটেছে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর জানান, ছোটনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় এখনো কোন মামলা দায়ের করা হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares