Main Menu

সাবেক এমপি সৈয়দ মোর্শেদ কামালের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

[Web-Dorado_Zoom]

প্রতিনিধি : বর্ষীয়ান রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় রেডক্রিসেন্টের সাবেক অন্যতম সদস্য সৈয়দ মোশের্দ কামাল (৬৮)কে মঙ্গলবার দুপুরে নিজ গ্রামের বাড়ি উপজেলার খান্দুরা সাহেব বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসানুল হক মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ (অবঃ) গোলাম নূর, শিল্পপতি আলহাজ্ব নাজির মিয়া, ধরমন্ডল ইউপি চেয়ারম্যান আবদুল হাই, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার সুনীল দত্ত, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুউদ্দিন আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা পরিষদ  চেয়ারম্যান আহসানুল হক মাস্টার, কেন্দ্রীয় বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি শিল্পপতি আলহাজ্ব সৈয়দ একে একরামুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। গত সোমবার বিকেলে ঢাকা বঙ্গবন্ধু শেখ মজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares