Main Menu

April, 2012

 

নাসিরনগরে শিলায় ফসলের ব্যাপক ক্ষতির আশংকা

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর সংবাদদাতা ॥ শনিবার রাতে বয়ে যাওয়া ৫ মিনিট স্থায়ী শিলাঝড়ে নাসিরনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইরি-বোরো ধান,আম,কাঠাল,মরিচসহ গ্রাষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে। ব্যাপক শিলাঝড়ে অনেকের টিনের চাল ফুটো হয়ে গেছে। সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানায়, আমার ৫৫ বছরের জীবনে এমন ভয়াবহ শিলাঝড় দেখিনি। উপজেলা সদরের ব্যবসায়ী অজিত চক্রবর্তী জানায় আমার ৬০ বছরের জীবনে এমন শিলাঝড় আমিও কখনো দেখিনি। তবে তারা বোরো ফসলের ব্যাপক ক্ষতির আশংকা প্রকাশ করেছেন। উপজেলা কৃষি কর্মকর্তা ডঃ আবদুল মাজেদ শিলাঝড়ের কথা স্বীকার করে জানায়,শিল দেখে আমি নিজেও আতংক গ্রস্থ হয়ে পড়েছিলাম। তবে যে পরিমানRead More


নবীনগরে বানিজ্য মেলায় প্রশাসনকে ম্যানেজ করে পুতুল নাচের নামে চলছে অশ্লীল নৃত্য॥

এস এ রুবেল : নবীনগরে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে মাস ব্যাপী বানিজ্য মেলায় প্রশাসনকে ম্যানেজ করে পুতুল  নাচের নামে চলছে অশ্লীল নৃত্যের জমজমাট আসর। এ সব অশীøল নৃত্যে নারীদেহ প্রদর্শনের মধ্য দিয়ে স্কুল পড়–য়া ছেলেদের চরিত্র হনন করা হচ্ছে । উপজেলা প্রশাসনের নাকের ডগায় এমনটি ঘটলেও তাদের ভূমিকায় অভিভাবকদের মধ্যে প্রচন্ড ক্ষোভ দেখা দিয়েছে। তারা ছেলে মেয়েদের ভবিষ্যৎ জীবনের কথা ভেবে মেলা বন্ধের দাবী জানান। গত পহেলা বৈশাখ থেকে এ বানিজ্য মেলা শুরু হয় । এ সময় এইচ,এস,সি ও স্কুলের প্রথম সাময়িক পরিক্ষা চলছে । শিক্ষাথীদের পরীক্ষা চলাকালিন সময়ে বানিজ্যRead More


নাসিরনগরে ঢিলেঢালাভাবে হরতাল পালিত

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর সংবাদদাতা ॥ গতকাল রবিবার বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নানের নের্তৃত্বে দলীয় নেতাকমীদের বাঁধার মুখে  লাখাই-নাসিরনগর-সরাইল সড়কে দুপুর ১টা পর্যন্ত কোন যানবাহন চলাচল করতে পারেনি। এছাড়া উপজেলার জীবনযাত্রা অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল। অফিস, ব্যাংক-বীমা,দোকানপাট,ব্যবসা-বাণিজ্য,স্কুল-কলেজ খোলা ছিল।  হরতালের সমর্থনে বিএনপি ও তারঅঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরে মিছিল বের করে । উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবেRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে হরতাল চলছে

সমন নূর : ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে ঢিলেঢালা ভাবে হরতাল চলছে । শহরের প্রধান সড়কের কালীবাড়ি মোড়, পৌর আধুনিক সপার মার্কেটের সামনে, কুরমারশিল মোড়, ট্যাংকের পাড়, সহ বিভিন্ন স্হানে বি,এন,পি র নেতা কর্মীদের পিকেটিং চলছে। শহরের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ভাবে রিক্সা চলাচল করছে। ব্যাংক ও আর্থিক লেন্দেন প্রতিষ্ঠান বন্ধ রহেছে। স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়গুলোতে কোন শিক্ষা কার্যক্রম চলছে না । হরতালের কারনে পূর্ব ঘোষিত আজকের এইচএসসি এবং সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকাল-সন্ধ্যা হরতালে জেলা শহরের নিরাপত্তায় দায়িত্ব পালন পুলিশের সদস্যরা । সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের সতর্ক অবস্থান দেখাRead More


কাতারের কোনও সংবাদে নেই বাংলাদেশের প্রধানমন্ত্রী

তামীম রায়হান, কাতার থেকে : বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ত্রয়োদশ সম্মেলনে (আঙ্কটাড-১৩) যোগদানের জন্য চারদিনের সরকারি সফরে গত শুক্রবার বেলা এগারটা বিশ মিনিটে কাতারের রাজধানী দোহায় পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এ খবরটুকু এদেশে জানেন শুধু বাংলাদেশ দূতাবাস এবং কিছু সংশ্লিষ্ট লোকজন। কাতারের কোনও সংবাদ মাধ্যমে এ নিয়ে কোনও সংবাদ নেই। অথচ গত শুক্রবার একই সময়ের আগে পরে দোহায় এসেছেন তুরস্ক, তিউনিসিয়া, ক্যামেরুনসহ আফ্রিকা অঞ্চলের কয়েকজন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি। কাতারের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলোতে তাদের নাম ও সংবাদ ছবিসহ যথারীতি প্রকাশিত হয়েছে। ব্যতিক্রম কেবল বাংলাদেশের বেলায়। বিষয়টি কাতারে অবস্থানরত বাংলাদেশিদের জন্যRead More


2012-04-21 20:18:20 ইলিয়াস আলী গুম : মালয়েশিয়া যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা

মালয়েশিয়া শাখা যুবদলের প্রথম আহবায়ক হুমায়ন আহম্মেদ বলেছেন,সিলেট জেলার প্রাণ পুরুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইলিয়াছ আলী বাংলাদেশে গুম হয়েছে-এর দায়ভার বর্তমান সরকার কে নিতে হবে। মালয়েশিয়া কেপং শাখা যুবদলের অফিসে শুক্সরবার সন্ধ্যায় বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন এস,এম বশির আলম,প্রধান অতিথি ছিলেন তালহা মাহমুদ। বক্তারা বলেন, সকলেই পতন চায় এ সরকারের। গুম হত্যা প্রতিহিংসার রাজনিতি করছে বর্তমান সরকার। সফলতা তাদের কিছুই নেই ,জোর করে ক্ষমতায় থাকতে চায় তারা । দেশ কে এবং দেশের মানুষ কে বাচাঁতে আবার ১৯৭১ সালের মতো যুদ্ধRead More


সরাইলে রাস্তার উপর টয়লেট বাঁধা দেওয়ায় মহিলা ও প্রতিবন্ধী যুবককে হত্যার চেষ্টা

সরাইল প্রতিনিধি ॥ সরাইলে গ্রামবাসী চলাচলের রাস্তার উপর প্রভাবশালী কতিপয় ব্যাক্তি কর্তৃক টয়লেট নির্মানের অভিযোগ পাওয়া গেছে। বাঁধা দেওয়ায় মহিলা ও প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা করে প্রতিপক্ষের লোকজন। গত ১৭ এপ্রিল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের আইরল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সৈয়দ মুছা মিয়া বাদী হয়ে সরাইল থানায় মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামীরা ঘাঁ ঢাকা দিয়েছে। এলাকাবাসী ও মামলা সূত্রে জানা যায়, সৈয়দ মুছা মিয়া জন সাধারনের চলাচলের জন্য বসত বাড়ির সামনে রাস্তার জায়গা দেন। এটা রেকর্ডের রাস্তা নয়। ওই রাস্তার উপর প্রতিবেশী ছুরত আলী টয়লেট করেRead More


বানিজ্য সংবাদ ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষুদ্র ও কুটির শিল্প বানিজ্য মেলা শুরু

আল আমীন শাহীন : আজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার চান্দুরায় জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি এবং এসএমই ফাউন্ডশনের উদ্যোগে বানিজ্য মেলা শুরু হয়েছে । চান্দুরা ডাকবাংলো মোড়ে আনুষ্ঠানিক ভাবে এ মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য ও খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাপনমন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি এডঃ ছায়েদুল হক । নাসিব এর কেন্দ্রীয় সভাপতি আবদুস সোবহান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন  ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি সুকোমল সিংহ চৌধুরী , নাসিব এর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি তাসলিমা আক্তার রুবি , জেলা শাখার সভাপতি আবদুস সাত্তার ,  ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপাপ্ত সভাপতি আল আমীন শাহীন ,Read More


জন্ম নিল মাথাবিহীন শিশু

দুনিয়াতে অনেক আশ্চর্য ঘটনা ঘটে কিন্তু যদি এমন ঘটনা ঘটে তাহলে সত্যি দুখজনক । একজন মা ১০ মাস তার সন্তানকে পেটে ধরে যদি জন্মের পর দেখে যে তার সন্তান অস্বাভাবিক । সাধারণ মানুষের সাথে তার কোন মিল নেই । এমনই একটি ঘটনা ঘটেছে মৌলভীবাজার জেলায় । জন্ম নিয়েছে মাথাবিহীন শিশু । জন্মের ১০ মিনিট পর শিশুটি মৃত্যু বরণ করে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা বাগানে। মিরতিংগা চা বাগানের ছেবাষ্টিং ম্রোং এর স্ত্রী কেতরিনা দিও অচেত গর্ভে ১৩ মাসে ২০ কেজি ওজনের একটিRead More


সরাইলে শ্রমিকদের উপর মালিকের নির্যাতন – জোর পূর্বক খালি ষ্ট্যাম্পে স্বাক্ষর আদ

সরাইল প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলের বিশ্বরোড মোড় সংলগ্ন খাটিহাতা নামক স্থানে এক এ্যালুমোনিয়ামের সামগ্রী তৈরীর কারখানার শ্রমিকদের উপর মালিক হাবিবুর রহমান কর্তৃক বহিরাগত কিছুলোকের সহায়তায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতন শেষে নিজেকে রক্ষার জন্য তিনি ভয় ভীতি দেখিয়ে সারা দিন অনাহারে রেখে জোর পূর্বক ১৬ শ্রমিকের কাছ থেকে দেড়শত টাকা মূল্যের খালি ষ্ট্যাম্পে স্বাক্ষর আদায় করেছেন। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে মেসার্স মায়া মেটাল ইন্ডাষ্ট্রিজে গত বুধবার দুপুরে। বিষয়টিকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে চাপা ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। যে কোন সময় কারখানায় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছে শ্রমিকরা। জোরRead More


This site is protected by wp-copyrightpro.com