Main Menu

April, 2012

 

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ৩ জন নারীর বিষপানে আত্মহত্যা

আবুল হাসনাত মোঃ রাফি ॥ ব্রাহ্মণবাড়িয়া জেলায় গত ২৪ ঘণ্টায় তিন নারী বিষপানে আত্মহত্যা করেছেন। জানা যায়, গতকাল রোববার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া  সদর উপজেলার কোড্ডা গ্রামের মৃত এন্টু মিয়ার মেয়ে দেলোয়ারা বেগম (২৮) বিষপানে আত্মহত্যা করেছেন, গতকাল রবিবার রাতেই জেলার সরাইল উপজেলার কালিগচ্ছ গ্রামের খোকন মিয়ার স্ত্রী লাইলি আক্তার (২৭) পারিবারিক কলহের জের ধরে বিষপানে আত্মহত্যা করেন। এছাড়াও গতকাল রোববার বিকেলে জেলার নবীনগর উপজেলার আলিয়াবাদ গ্রামের ফাতেমা আক্তার (১৮) বিষপানে মারা যান। পুলিশ জানায়, আজ সোমবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাস্পাতালে লাশগুলোর ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।


বাঞ্চারামপুরে ১ যুগ ধরে শিকলে বাঁধা কামরুল

প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে দীর্ঘ ১ যুগ ধরে শিকলে বাঁধা অবস্থায় জীবন যাপন করছে প্রতিবন্ধী শিশু কামরুল হাসান-(১৫)। দিনের বেলায় নগ্ন শরীরে বাড়ির পাশের একটি মেহগনি গাছে শিকল দিয়ে বাঁধা রাখা হয় তাকে। বাঞ্চারামপুর উপজেলার বাঞ্ছারামপুর ইউনিয়নের মধ্যপাড়ার দিনমজুর কামাল হোসেনের পুত্র শিশু কামরুল হাসান। কামাল হোসেনের দুই ছেলে এক মেয়ের মধ্যে কামরুল সবার বড়।তার পরিবারের লোকজন জানান, জন্মের মাত্র ৩ বছর পর টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে মানসিক ভারসাম্য হারায় শিশু কামরুল হাসান। দিনমজুর কামাল হোসেন অর্থাভাবে পুত্রের সঠিক চিকিৎসা করাতে পারেনি। মানসিক ভারসাম্য হারিয়ে কামরুল ঘরের জিনিসপত্র ও খাবার-দাবার নষ্টRead More


নাসিরনগরে দ্বিতীয় দিনেও ঢিলেঢালাভাবে হরতাল পালিত

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর সংবাদদাতা ॥ গতকাল সোমবারও বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা চেয়ারম্যান আহসানুল হক মাস্টার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও গোর্কণ ইউপি চেয়ারম্যান এম এ হান্নানের নের্তৃত্বে দলীয় নেতাকমীরা উপজেলা সদরে হরতাল সমর্থনে মিছিল বের করে।   বিএনপির দলীয় নেতাকমীদের বাঁধার মুখে  লাখাই-নাসিরনগর-সরাইল সড়কে দুপুর ১টা পর্যন্ত কোন যানবাহন চলাচল করতে পারেনি। এছাড়া উপজেলার জীবনযাত্রা অন্যান্য দিনের মতই স্বাভাবিক ছিল। অফিস, ব্যাংক-বীমা,দোকানপাট,ব্যবসা-বাণিজ্য,স্কুল-কলেজ খোলা ছিল।  হরতালের সমর্থনে বিএনপি ও তারঅঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরেRead More


সরকারের আচরণ বোধগম্য নয় : সোহেল তাজ

দীর্ঘ বিরতির পর আবার মুখ খুলেছেন তানজিম আহমেদ সোহেল তাজ। প্রতিমন্ত্রী থেকে পদত্যাগের পর দীর্ঘ সময়েও গেজেট নোটিফিকেশন প্রকাশ না হওয়া এবং মাসিক পারিতোষিক ও ভাতা তার একাউন্টে পাঠানোর ঘটনায় বিব্রত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি সোম ও মঙ্গলবার এ সংক্রান্ত দুটি চিঠি মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের কাছে পাঠিয়েছেন। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সোহেল তাজ মঙ্গলবার সকালে এই প্রতিবেদককে টেলিফোনে সরকারের এ আচরণে ক্ষোভ প্রকাশ করে বলেন, কেন তার সঙ্গে এ আচরণ করা হচ্ছে, তা তার কাছে বোধগম্য নয়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন প্রতিমন্ত্রী হিসেবে বেতন-ভাতা নিতে চান না। তারপরও তা বন্ধ করা হচ্ছেRead More


সাংবাদিকদের কল্যাণে নিজেকে নিবেদিত রাখবো – নব নির্বাচিত প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজান

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি সৈয়দ মিজানুর রেজা দায়িত্বভার গ্রহণ করেছেন। রবিবার   এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আল আমীন শাহীন দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ জামির পরিচালনায় বিশেষ অতিথি  ছিলেন প্রেসক্লবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সাবেক সহ-সভাপতি স.ম সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক খ. আ.ম রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান। প্রেসক্লাব কার্যনির্বাহী কমিটির সহকারী সম্পাদক মফিজুর রহমান লিমন, দপ্তর সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, পাঠাগার সম্পাদক সৈয়দ মোহাম্মদ আকরাম, সাং¯ৃ‹তিক সম্পাদক নিজামRead More


নবীনগরে শান্তিপূর্ন ভাবে হরতাল পালিত

এস.এ.রুবেল,(নবীনগর)প্রতিনিধি: বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর গুমের ঘটনায় বিএনপির ডাকা রবিবারের সকাল সন্ধ্যা হরতাল ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে শান্তিপূর্ন ভাবে পালিত হয়েছে। সকাল থেকেই নবীনগর শহর ও নবীনগর-কোম্পানিগঞ্জ সড়ক হরতাল সমর্থনকারী পিকেটারদের দখলে ছিল। শহরে বিএনপির নেতা কর্মীদের দফায় দফায় মিছিলে সরব ছিল গোটা নবীনগর। টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়। হরতাল চলাকালে নবীনগর শহরের সকল ব্যাবসায়ী প্রতিষ্ঠান ও সকল ধরনের যানবাহন বন্ধ ছিল, ব্যাংক ও বীমা গুলোতে গ্রাহক ছিল না থাকার মতো ।অন্যদিকে নবীনগর বাসষ্ট্যান্ড থেকে ঢাকা,চট্রগ্রাম,কুমিল্লা সহ দেশের কোথাও কোন যানবাহন ও নবীনগর লঞ্চঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়া, ভৈরব,নরসিংদীতে কোন লঞ্চRead More


সুরঞ্জিত সেনগুপ্তের অর্থ কেলেঙ্কারি চাপা দিতে ইলিয়াস আলীর ইস্যুর সৃষ্টি করা হয়েছে : রফিক-উল হক

প্রবীণ আইনজীবী রফিক-উল হক বলেছেন, ‘সুরঞ্জিত সেনগুপ্তের অর্থ কেলেঙ্কারি চাপা দিতে ইলিয়াস আলীর ইস্যুর সৃষ্টি করা হয়েছে। এরপর কী আসবে, আমরা জানি না। আমার প্রশ্ন, দেশে কী হচ্ছে?’  শনিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত একটি নাগরিক সমাবেশে এ কথা বলেছেন রফিক-উল হক। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী মাহমুদুর রহমান মান্না এই নাগরিক সমাবেশের আয়োজন করেন। সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে রফিক-উল হক বলেন, ‘আমার মনে হয়, ইলিয়াস ইস্যু এসেছে সুরঞ্জিত ইস্যুকে ঢাকার জন্য। পরশু কী ইস্যু আসবে, জানি না। এভাবে গুম করে দেওয়া একটি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। এসব দেখে মনে প্রশ্নRead More


মহিলার অপমৃত্যু-

সুমন নূর।ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রবিবার বিকাল ৫.৩০ ঘটিকায় কতিপয় যুবক(১) শাহাআলম গ্রাম আজমপুর, থানা আখাউরা (২) জসিম (২৪) গ্রাম শ্যামনগর থানা আখাউরা এক মহিলাকে নিয়ে হাসপাতালে আসে। হাসপাতালে আসার সময় সি এন জি তে মহিলার মৃত্যু হয়। মহিলার নাম  দিলু বেগম, স্বামী বিল্লাল মিয়া শ্যামনগর আখাউরা। এ প্রতিবেদকের প্রশ্নের জবাবে শাহাআলম জানায় যে তার বন্ধু জসিম তাকে ফোনে জানায়, দিলু বেগম বিষ খেয়েছে -ওরা আখাউরা হাসপাতালে যাচ্ছে। পরবর্তীতে শাহাআলম জসিমকে নিয়ে সি এন জি যোগে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে নিয়ে আসে। সে আরও জানায় শাহা আলম সিঙ্গাপুরে থাকে। এ মহিলার সাথে তাদেরRead More


সোমবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি

এম ইলিয়াস আলীর সন্ধান না পাওয়ায় হরতাল সোমবারও চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। একই দাবিতে রোববার দিনব্যাপী হরতালের পর বিকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এই ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিখোঁজ বিএনপি নেতার সন্ধানে লাগাতার হরতালের হুমকি দিয়ে আসা ফখরুল নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “সরকারকে আবার বলছি, ইলিয়াস আলী ও তার গাড়িচালককে ফিরিয়ে দেন। নইলে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে।” রোববার বিএনপির হরতালে বিক্ষিপ্ত বোমাবাজি হলেও সিলেট ছাড়া কোথাও বড় ধরনের গোলযোগ হয়নি। ঢাকায় বিএনপি নেতারা নয়া পল্টনে দলীয় কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন। পুলিশ তাদেরRead More


শহরের বিভিন্ন জায়গায় বিএনপির পিকেটিং ও মিছিল

শহরের বিভিন্ন জায়গায় বিএনপির পিকেটিং ও মিছিল ।। ছবি : সুমন নূর        


This site is protected by wp-copyrightpro.com