Main Menu

মধ্যপাড়ায় ব্যবসায়ীকে মারধর প্রতিবাদে বাজার বন্ধ রাখার ঘোষণা

[Web-Dorado_Zoom]

শনিবার বিকেলে বর্ডার বাজারে অতর্কিতে আক্রমণ চালিয়ে বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলামকে গুরুত্বর আহত করেছে এক দল সন্ত্রাসী। ব্যবসায়ীর উপর হামলার প্রতিবাদে বর্ডার বাজার ব্যবসায়ী সমিতি  রোববার সকাল সন্ধ্যা দোকান পাট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, গত রাত্রে শরীফের ছোট ভাইযের সাথে দিঘীর পাড়স্থ কিছু ছেলের গন্ডগোল হয়। এর জের ধরে দু পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রাতের এ ঘটনায় হানিফ নামে একজন আহত হয়্। এ ঘটনার জের ধরে শনিবার সন্ধ্যা ৬ ঘটিকায় দিঘীর পাড়ের কিছু চিহ্নিত সন্ত্রাসী ক্যবল অপারেটর শরীফের উপর হামলা চালায়। তাকে গুরুত¦র আহত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares