Main Menu

৪০৬ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার ২

[Web-Dorado_Zoom]

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার কাউতলী মোড় সংলগ্ন জনতা ব্যাকের সামন হতে ৪০৬ বোতল ফেন্সিডিল সহ মোঃ রেজাউল করিম ওরফে রাজন (২২)ও মোঃ জীবন (২৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ২,৪৩৬০০/-টাকা।  রাজন ও জীবন উভয়েই যথাক্রমে বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের মৃত ফারুক মিয়া এবং লিচু বাগান গ্রামের মৃত আঃ মোতালেব মিয়ার পুত্র। র‌্যাব জানিয়েছে, যে আসামীদ্বয় দীর্ঘ দিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক সরবরাহ করে আসছে। তারা আরো জানান, গত ফেব্রুয়ারী মাসে উক্ত আসামীদের বাড়িতে মাদক অভিযান কালে ১০৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়  এবং রাজন ঐ দিন পলাতে সক্ষম হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল। এই অভিযানের নেতৃত্বে ছিলেন মেজর মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares