Main Menu

আখাউড়ায় হরতালে প্রভাব পড়েনি বিএনপি নেতাদের দোকানেও

[Web-Dorado_Zoom]
আখাউড়া প্রতিনিধি ॥ ইলিয়াস আলী নিখোঁজের ঘটনায় বিএনপি’র ডাকা দ্বিতীয় দিন সোমবারের সকাল-সন্ধ্যা হরতালেও কোন প্রভাব পড়েনি আখাউড়ায়। সকাল থেকেই পৌরশহরের সকল দোকান পাট খোলা হয় প্রতিদিনরই মত। এদিকে বিএনপি’র ডাকা হরতালে বিএনপি নেতাদের দোকান পাট খোলা দেখে বিস্ময় প্রকাশ করেছেন সাধারণ লোকজন। সকালে উপজেলা ও পৌর বিএনপির বেশ কয়েকজন নেতার দোকান খোলা থাকার বিষয়টি সবার মুখে আলোচনার জন্ম দেয়। সকালে হরতালের সমর্থনে বিএনপি ও এর অঙ্গসংগঠন মিছিল বের করে। মিছিলটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পৌরশহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে। এরপর থেকে নেতাকর্মীদের উপস্থিতি কিংবা মিছিল দেখা যায়নি। হরতালের প্রভাব পড়েনি আখাউড়া স্থলবন্দরেও। সকাল থেকেই পুরোদমে রপ্তানি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সেখানকার ব্যবসায়ীরা। তাছাড়া ট্রেন চলাচলও স্বাভাবিক ছিল।’






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares