Main Menu

নবীনগর পৌরসভার ভোলাচং উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সড়ক’টি আদৌ সংস্কার হবে কি?

[Web-Dorado_Zoom]
এস.এ.রুবেল,(নবীনগর)প্রতিনিধি: নবীনগর পৌরসভার অর্ন্তভূক্ত ভোলাচং উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র সড়ক’টি বেহাল দশায় চলাচলের অনুপযোগী হওয়ায় শিক্ষার্থী ও এলাকাবাসীর চলাচলে ব্যাপক ভোগান্তির শিকার হতে হচ্ছে।
জানা গেছে, বিগত ২০০৩ সালের বন্যায় সড়কটি ভেঙ্গে পার্শ্ববর্ত্তি ডোবায় বিলীন হলে আজ অবদি দির্ঘ ৯ বছরে ও সড়কটিতে সংস্কারের ছোয়া লাগেনি। এতে করে এলাকার তিন গ্রামের মানুষ ও স্কুলের শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস মিয়া জানান অনেক বার আবেদনের পর ও অজ্ঞাত কারনে সড়কটিতে উন্নয়নের ছোয়া লাগাতে পারিনি।
সরেজমিনে গিয়ে সড়কটির অবস্থা এতই করুন দেখা গেছে যে চলতি বৃষ্টির মৌসুমে সড়কটির সংস্কার কাজ করা না হলে এর চিহ্ন বিলীন হয়ে যাবে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares