Main Menu

উজানিসারে যাত্রীবাহি বাস খাদে, নিহত ২

[Web-Dorado_Zoom]


নিজস্ব প্রতিবেদক : কুমিল­া-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসারে একটি যাত্রীবাহি বাস খাদে পড়ে গেলে ২ জন নিহত ও অন্তত: ২০ যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে  উজানিসার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, সকাল সোয়া আটটার দিকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কসবাগামী যাত্রীবাহি একটি লোকাল বাস-(চট্টগ্রাম ব-৯৬৪২) উজানিসার সেতু এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক নারী যাত্রী সহ অজ্ঞাতনামা ২ জন নিহত হয়। আহত হয় বাসটির ২০ যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ধরখার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। আহত যাত্রীরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নেয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রব বলেন, সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। তাদের পরিচয় পাওয়া যায়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares