Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় রেলওয়ে বিভাগের ভূ-সম্পত্তি দখল মুক্ত করেছে ট্রাস্কফোর্স

[Web-Dorado_Zoom]


নিজস্ব প্রতিবেদক ॥গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া ও আশুগঞ্জে বাংলাদেশ রেলওয়ে বিভাগের ভূ-সম্পত্তি দখল মুক্ত করেছে ট্রাস্কফোর্স। অভিযানে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্ব পালন করেন রেলওয়ে এস্টেট অফিসার কাজী হাবিবুল্লাহ ও আহম্মেদুল হক। ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ের জায়গায় অবৈধ ভাবে গড়ে উঠা বৌ বাজারের প্রায় অর্ধশত দোকান এবং আখাউড়া রেল কোয়ার্টারে অবৈধ ভাবে নির্মিত বেশ কয়েকটি পাকা দোকান ঘর ভেঙ্গে গুড়িয়ে ফেলা হয়। অভিযান চলাকালে থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ উচ্ছেদ এলাকা ঘিরে রাখে। রেলওয়ে এস্টেট অফিসার আহম্মেদুল হক বলেন, আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে সকল অবৈধ স্থাপনাই ভেঙ্গে ফেলা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares