Main Menu

৪নং ওয়ার্ডে মেয়র প্রার্থী তাজ মোহাম্মদ ইয়াছিনের গণসংযোগ

[Web-Dorado_Zoom]

pouro_nirbachon
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে জেলা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি, জেলা নাগরিক সমাজের সভাপতি বিশিষ্ট শালিসকারক হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে আমি জেলা আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার অন্যতম দাবিদার। কারণ ছাত্র রাজনীতির সময় আমি ছাত্রলীগের শীর্ষে এবং যুব রাজনীতির সময়ও যুবলীগের শীর্ষে নেতৃত্ব দিয়েছি। জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদে পর পর দুইবার সফলতার সাথে রাজনীতি করেছি। বর্তমানে আমি জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে আমার বর্তমান সময়ের রাজনৈতিক পথপ্রদর্শক জননেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির নির্দেশে দল গঠনে কাজ করে যাচ্ছি। তাই আমি দলের কাছে মেয়র পদে প্রার্থী হবার অন্যতম দাবি রাখি। তিনি আরো বলেন, বিগত ৩৫ বছর ধরে শালিস এবং রাজনীতির মাধ্যমে এই অঞ্চলের মানুষের সেবা করার মধ্য দিয়ে তাদের কাছে আসার সুযোগ হয়েছে, তাই তাদের প্রত্যাশা পূরণে আমি সকলের সহযোগিতা চাই। তিনি আরো বলেন, দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে একটি আদর্শ পৌরসভা গঠনের জন্য কাজ করব। পৌরসভায় দিনে দিনে মানুষ বাড়ছে, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বহুবিদ সমস্যা। বাড়ছে নানাবিদ চাহিদা। সেই সব দিক বিবেচনা করে একটি পরিচ্ছন্ন যুগোপযোগি ও জনবান্ধব ডিজিটাল পৌরসভা গঠনে কাজ করার সুযোগ চাই। হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন শুক্রবার পৌর এলাকার ৪নং ওয়ার্ডে গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। এ সময় তিনি ৪নং ওয়ার্ডের গন্যমান্য নেতৃবৃন্দের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের খোজ খবর নেন। উল্লেখ্য, শনিবার বিকাল ৪টায় ৪নং ওয়ার্ডের হুমায়ুন কবীর পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে মেয়র প্রার্থী হাজী তাজ মোহাম্মদ ইয়াছিনের সমর্থনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares