২৮ নভেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত কালিবাড়ি মোড় দিয়ে টি.এ. রোডে সকল প্রকার যান চলাচল বন্ধ
[Web-Dorado_Zoom]

ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে ২৮ নভেম্বর মঙ্গলবার থেকে আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত কালিবাড়ি মোড় থেকে জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার মোড় পর্যন্ত টি.এ. রোড সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে। সোমবার সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ স্বাক্ষরিত এক পত্রে এ বিজ্ঞপ্তি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাননীয় প্রধান মন্ত্রীর প্রতিশ্রুত এ প্রকল্পের শহরের এই প্রান্তের র্যাম্পের কাজ ২৮ নভেম্বর থেকে শুরু হবে। তাই এ সড়কে ১৭ ডিসেম্বর পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প সড়ক হিসেবে কাজীপাড়া মাহমুদশাহ সড়কটি ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়। জনগণের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
« আওয়ামীলীগ জনগনের কল্যাণে কাজ করে ভোট চায় —মোকতাদির চৌধুরী এমপি (Previous News)
(Next News) কসবায় গণপিটুনিতে ২ ডাকাতের মৃত্যু »



















