Main Menu

১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা

[Web-Dorado_Zoom]

আগামী ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে ভারতের টুরিস্ট ভিসা। ১২০ দিনের জন্য ভিসা প্রদান করা হলেও ৩০ দিন ভারতে অবস্থান করতে পারবে ভ্রমণকারীরা। এমন তথ্য জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার বিক্রম দ্বোরাইস্বামী। মঙ্গলবার সকালে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশকালে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান৷ তিনি সকাল সাড়ে সাতটায় আখাউড়া দিয়ে ভারতে গেছেন।

ভারতীয় হাইকমিশনার বলেছেন, কোভিট পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে। যেতে হবে বিমানে। পর্যায়ক্রমে বিমানের পাশাপশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিক্রম দোরাই¯^ামী বলেন, ভারত ও বাংলাদেশ বন্ধুপ্রতিম দেশ। দুই দেশের সম্পর্ক যে কোন সময়ের চেয়ে অনেক ভাল।
আখাউড়া আগরতলা রেললাইনের কাজ বন্ধ থাকার বিষয়ে হাই কমিশনার বলেছেন, অর্থ পরিশোধ জটিলতায় এই মুহুর্তে কাজ বন্ধ থাকলে কম সময়ের মধ্যেই কাজ আবার শুরু হবে। আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে বিএসএফের বাঁধা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে হাই কমিশনার বলেন, দুই দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা হচ্ছে। সিমান্তের কাটাতারসহ আরো কিছু বিষয়ে শিগগির ভাল সিদ্ধান্ত আসবে বলে আশা রাখি।
আখাউড়া চেকপোষ্টে ভারতীয় হাইকমিশনার শ্রী বিক্রম দোরাই স্বামীকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান, আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার ও আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares