Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ফেনসিডিল, হুইস্কি এবং গাঁজা উদ্ধার

[Web-Dorado_Zoom]

bgb26416ডেস্ক ২৪:: ২৬ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ১৬৯ বোতল ফেনসিডিল, ০৭ কেজি গাঁজা এবং ২৫ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৬ এপ্রিল ২০১৬ তারিখ সকাল ৯টায় আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৯ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি জওয়ানেরা। অপরদিকে একটি পৃথক অভিযান পরিচালনা করে নায়েক মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর সীমান্ত ফাঁড়ীর কালাছড়া সীমান্ত এলাকা থেকে ২৫ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি সদস্যরা। এছাড়া অপর একটি অভিযানে ০৭ কেজি গাঁজা উদ্ধার করেছে আলীনগর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। এ অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares