Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে হুইস্কি, ফেনসিডিল এবং স্কোপ আটক

[Web-Dorado_Zoom]

bgb23ডেস্ক ২৪:: ২৩ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক দিনভর অভিযান পরিচালনা করে ২৮৬ বোতল হুইস্কি, ১৩৭ বোতল ফেনসিডিল এবং ৫৮ বোতল স্কোপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

২৩ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক ১০টায় চন্ডিদার সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে কসবা উপজেলার আখবপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২৮৬ বোতল হুইস্কি এবং আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ রেজাউল করিম এর নেতৃত্বে আখাউড়া উপজেলার রাজাপুর এলাকা থেকে ১৩৭ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি জওয়ানেরা। এছাড়া অপর একটি পৃথক অভিযানে পরিচালনা করে আলীনগর সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা আজমপুর এলাকা থেকে ৫৮ বোতল স্কোপ আটক করেছে। এই অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান মাদক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares