Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে হুইস্কি উদ্ধার

[Web-Dorado_Zoom]

bgb1416ডেস্ক ২৪::  অদ্য ০২ এপ্রিল ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক রাতভর অভিযান পরিচালনা করে ১১১ বোতল হুইস্কি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

অদ্য ০২ এপ্রিল ২০১৬ তারিখ রাত ২টায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে কসবা উপজেলার দিঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি জওয়ানেরা। অপরদিকে একটি পৃথক অভিযান পরিচালনা করে জুনিয়র কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে একই উপজেলার গংগাসাগর এলাকা থেকে ৩৫ বোতল হুইস্কি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এই অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি হুইস্কি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares